ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জের ১২৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্ষমতা যাচাই শুরু, এসসিআই জরিপ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৭ ১২:৪৮:৪১
কালীগঞ্জের ১২৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্ষমতা যাচাই শুরু, এসসিআই জরিপ কার্যক্রমের উদ্বোধন কালীগঞ্জের ১২৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্ষমতা যাচাই শুরু, এসসিআই জরিপ কার্যক্রমের উদ্বোধন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বাস্তব সক্ষমতা মূল্যায়নের উদ্যোগ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় “Sustainable Campus Initiative (SCI): An Integrated Model for Equitable and Quality Education” কর্মসূচির আওতায় জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার বালিগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।


অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিস, ইউআরসি এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা যায়, এসসিআই কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে সক্ষমতা যাচাই করা হবে। এ জরিপে বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক সক্ষমতা মূল্যায়ন করা হবে।


সংশ্লিষ্টরা জানান, জরিপ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সমতাভিত্তিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাবান্ধব ও টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ের বাস্তব অবস্থা সম্পর্কে নির্ভুল তথ্য থাকা জরুরি। এসসিআই কর্মসূচির এই জরিপ সেই তথ্যভিত্তিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী উপজেলার সব ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে জরিপ কার্যক্রম পরিচালিত হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ