ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গঠনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৭ ১২:১৩:০১
কাউখালীতে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গঠনের আহ্বান কাউখালীতে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গঠনের আহ্বান
কাউখালী প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, বিএনপির সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী, আহত জুলাই যোদ্ধা মোঃ ইসমাইল, জুলাই যোদ্ধা মোঃ পলাশ, মিনহাজ জিদনীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ

বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তাঁদের আত্মদান নতুন প্রজন্মকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগাবে। শহীদদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগকে স্মরণ করা এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শহীদদের আদর্শ ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের অঙ্গীকার। জনগণের সহযোগিতায় আমরা সেই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি।


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ