মুলাদীর প্যাদারহাটে ২২০ পিস ইয়াবাসহ আটক ১
মুলাদীর প্যাদারহাটে ২২০ পিস ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক, মুলাদী
| ১৬ জুলাই, ২০২৬ বরিশালের মুলাদী থানাধীন কাজিরহাট ইউনিয়নের প্যাদারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো: হাফিজুল প্যাদা (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এই অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মো: হাফিজুল প্যাদা উপজেলার কাজিরচর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা মো: বারেক প্যাদার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, প্যাদারহাট বাজারে মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাফিজুলকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত হাফিজুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃত আসামীকে আজ বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।,
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স