ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৭ ১০:২৭:৩৭
আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা
স্টাফ রিপোর্টার:


বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আকিজ পাইপের উদ্যোগে পাইপের দোকানদারকর্মচারী এবং পাইপ মিস্ত্রিদের নিয়ে ফুঁ -বল চ্যাম্পিয়নশীপ খেলা বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ময়মনসিংহের জয়নাল আবেদীন পার্কের ব্যাটবল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। আনন্দমুখর পরিবেশ পাইপ দোকানদার ও মিস্ত্রিদের নিয়ে জমজমাট ফু ফুটবল খেলায় অংশগ্রহণ করেন প্রায় শতাধিক খেলোয়াড়। খেলোয়াড়েরা টিম আকারে অংশগ্রহণ করে বিজয়ী দল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল মাধ্যমে বিভাগীয় চ্যাম্পিয়ন দল নির্বাচিত হয়।


খেলায় অংশগ্রহণকারী দোকানদার পারভেজ বলেন, আজ এমন একটি খেলায় অংশগ্রহণ করে খুব আনন্দ পেয়েছি এজন্য আকিজ পাইপকে ধন্যবাদ জানাই। পাইপ মিস্ত্রি অনিক বলেন, আমরা যে খেলছি ভালো লাগছে, আমি ফু দিয়ে একটি গোল দিয়েছি, আমাদের জন্য এমন একটি সুন্দর খেলা এবং আনন্দ করার ব্যবস্থা করার জন্য আকিজ পাইপ প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আশা করি এমন আয়োজন আরও করবে। আকিজ পাইপের পক্ষ থেকে খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মাঝে টি শার্ট, নাস্তা বিতরণ করা হয়।


খেলায় উপস্থিত ছিলেন আকিজ পাইপের এএসএম পলাশ খান, মো: রায়হান, মো: আনারুল হক, মিজানুর রহমান, এসও ওমর ফারুক, জামিল হোসেন, ফয়সাল মিয়া সহ প্রমুখ। উল্লেখ্য- বিভাগীয় চ্যাম্পিয়ন দল পরবর্তীতে ঢাকায় গিয়ে ফু ফুটবল খেলায় অংশগ্রহণ করবে এবং বিজয়ী চ্যাম্পিয়ন দল পুরস্কার পাবে দুই লক্ষ টাকা রানার্সআপ দল পাবে ১ লক্ষ টাকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ