জুলাই শহীদদের স্মরণে ইবিতে কুরআন খতম ও দু'আ মাহফিল অনুষ্ঠিত
জুলাই শহীদদের স্মরণে ইবিতে কুরআন খতম ও দু'আ মাহফিল অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি:
তাছনিম আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দু'আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দু'আ মাহফিলের পূর্বে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান বলেন, “আমি শহীদ আবু সাঈদ-সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে যারা আমাদের এই আন্দোলনে তাদের জীবন বিসর্জন দিয়েছেন এবং মহান স্বাধীনতার যুদ্ধে যারা এদেশের মাতৃকার মুক্তিসংগ্রাম করেছেন, এদেশ গঠন করার জন্য কাজ করেছেন, তাদের আত্মার শান্তি ও আল্লাহর কাছে তাদের মাগফেরাত কামনা করছি।
” তিনি আরও বলেন, “আমরা আশা করি আজকের এই দিনে আমাদের সকল কর্মী, পেশাজীবি সকল মতভেদ, দুঃখ ভুলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে একাত্মতা ঘোষণাকারীদের সেই কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে।
” উল্লেখ্য, দু’আ মোনাজাতে জুলাই শহীদদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের নাজাত কামনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স