গলাচিপা পৌরসভার পানিবন্দী মানুষের খোঁজখবর নিলেন ইখতিয়ার রহমান কবির
গলাচিপা পৌরসভার পানিবন্দী মানুষের খোঁজখবর নিলেন ইখতিয়ার রহমান কবির
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার পানিবন্দী মানুষের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইখতিয়ার রহমান কবির।তিনি আসন্ন গলাচিপা পৌর মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি হাঁটুসমান পানির মধ্যে হেঁটে বিভিন্ন পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না, চলাচল ও শিশু-বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। দ্রুত পানি নিষ্কাশন ও স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। পরিদর্শনকালে ইখতিয়ার রহমান কবির বলেন, চরের পাশ দিয়ে যে মেইন রাস্তাটি গিয়েছে সেটাকে উচু করে বেরিবাঁধ দিতে হবে আর বেরিবাঁধ দিলেই জলাবদ্বতা,জোয়ারের পানির সমস্যা অনেকটা কমে যাবে।
পৌরসভার অনেক রাস্তাঘাটই অপরিকল্পিত ভাবে করা হয়েছে,অনেক রাস্তাঘাট ভেঙে গিয়েছে, রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।মানুষের এই দুর্ভোগ খুবই কষ্টদায়ক। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডের ১২০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে বলে জানান।কিছুদিনের মধ্যেই সেটা টেন্ডার হবে এবং আশা করা যায় ডিসেম্বরের মধ্যেই সেটা হবে আর সেটা হলেই বেরিবাদের কাজ শুরু হবে আর তা হলেই তখন জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে।
এসময় তিনি জনগণের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দেন যে আমি মেয়র নির্বাচিত হতে পারলে গলাচিপা পৌরসভার একটি রাস্তা ও কাঁচা থাকবেনা আর যদি থাকে ভবিষ্যতে আমি আর নির্বাচন করব না। আমি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং তাদের সমস্যার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা অতি দ্রুত এগুলো সমাধান করবেন বলেও আমাকে জানিয়েছেন। তিনি বলেন পটুয়াখালী পৌরসভা কে সবাই মডেল হিসেবে ধরে আমি মেয়র নির্বাচিত হতে পারলে পটুয়াখালী নয় যাতে গলাচিপা পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে ধরা হয় সেই লক্ষ নিয়েই কাজ করব ইনশাআল্লাহ। এ সময় উপজেলা যুবদল, ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সঞ্জীব কুমার সাহা গলাচিপা, পটুয়াখালী ০১৬৮৮১৬২৯৬৪
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স