ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৬-০৭-১৬ ১৯:৪৮:২৯
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার



রাহাদ সুমন, বরিশাল ব্যুরো :

১২ বছরের এক শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এহাজারভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছেন।


ঘটনাটি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজারচর এলাকার। এরপূর্বে মঙ্গলবার (১৫ জুলাই) বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 


থানা সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ১০ জুলাই সন্ধ্যায় ভূক্তভোগী শিশুটিকে জোরপূর্বক অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় তার কানে ব্যবহৃত এক জোড়া স্বর্ণের দুলও নিয়ে যাওয়া হয়েছে। 

এ ঘটনায় দায়ের করা মামলায় ওই এলাকার আনিচের ছেলে ইলিয়াস, মোক্তার হোসেনের ছেলে আবু সাঈদ, জামাল আকনের ছেলে রুহুল আমিন ও সহযোগি হিসেবে ইলিয়াচের স্ত্রী রোকসানাকে আসামি করা হয়েছে। 


কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে মামলার এজাহারভূক্ত ৩ নাম্বার আসামি রুহুল আমিনকে ১৬ জুলাই সকালে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ