ঠাকুরগাঁওয়ে পাটকাটতে গিয়ে বাবাও ছেলের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে পাটকাটতে গিয়ে বাবাও ছেলের মৃত্যু
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলাপ্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পাটক্ষেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই একসঙ্গে পাট কাটতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে দুপুরের দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছেলে নিমাই মারা যান ।
এছাড়া নিমাইর বাবা আনোয়ার প্রভুকে সহ একই এলাকার আরও দুই জন যুবকের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার প্রভু ওরফে নারায়ন মারা যান।
ওসি জানান, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছেলে মারা যান ও তার বাবা আনোয়ার প্রভু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাবা ছেলের একসাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স