ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইন চূড়ান্তকরণে আলোচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৫ ২১:৩০:৫৭
আইন চূড়ান্তকরণে আলোচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আইন চূড়ান্তকরণে আলোচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি
নিজস্ব প্রতিবেদক-


তৌহিদুল ইসলাম সরকার ঢাকা, ১৫ জুলাই ২০২৬: সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও যুগোপযোগী, কার্যকরজনবান্ধব করার লক্ষ্যে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় খসড়ার বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সংশোধনী ও পরামর্শ পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি ডিজিটাল নিরাপত্তা, তথ্যপ্রযুক্তির সুষ্ঠু ব্যবহার এবং নাগরিক অধিকার সংরক্ষণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন।


সভায় অংশগ্রহণকারীরা আইনটির বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সুপারিশ পর্যালোচনার মাধ্যমে একটি সময়োপযোগী ও কার্যকর আইন প্রণয়নের বিষয়ে আলোচনা করেন।


সংশোধিত আইন চূড়ান্ত হলে তা দেশের সাইবার নিরাপত্তা জোরদার, ডিজিটাল অপরাধ প্রতিরোধ এবং তথ্যপ্রযুক্তি খাতের সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ