নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির
নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
বুধবার ১৫ জুলাই বিকাল ৫ টায় শেরপুর জেলার নকলা উপজেলার চরমধুয়া নামাপাড়া মৃগীনদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। এসময় ৫০ টি পরিবারের বসতবাড়ি নদীতে ভেঙ্গে যাওয়ায় তাদের মধ্যে ১৭ পরিবারকে শুকনা খাবার বিতরণ করেন।
বিভাগীয় কমিশনার পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক মিস্ ফরিদা ইয়াসমিন , পুলিশ সুপার জহিরুল ইসলাম , নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভ’মি সাদিয়া আফরিন এনি, পিআইও মো: আনোয়ার শামীম, ওসি তদন্ত আবুল কাসেম , ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু , বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, যুগ্ন-আহবায়ক মহিউদ্দিন মুক্তার, চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি'র অন্যতম নেতা মোকছেদুল হক সিবলু , ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঙালি, ইউপি সদস্য শাহিন মিয়া, উপজেলা প্রকৌশলী শামসুল হক, সহকারী পুলিশ সুপারসহ বিপুল সংখ্যক বিএনপি দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স