পঞ্চগড় সদর উপজেলায অভিমান করে বাড়ি ছাড়া তরুণের মরদেহ উদ্ধার, দায়ী করে চিরকুট।
পঞ্চগড় সদর উপজেলায অভিমান করে বাড়ি ছাড়া তরুণের মরদেহ উদ্ধার, দায়ী করে চিরকুট।
মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার, পঞ্চগড় :
পঞ্চগড় সদরের ১ নং অমর খানা ইউনিয়নে ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে মানিক হোসেন (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা দিঘিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত মানিক হোসেন সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম গ্রামের রইস উদ্দিনের ছেলে। স্বজনদের বরাতে জানা গেছে, মামাতো ও চাচাতো ভাইদের সাথে ঝগড়া এবং অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল মানিক। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। আজ সকালে মহারাজার দিঘিতে তার মরদেহ ভেসে ওঠে।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের তল্লাশি চালিয়ে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে তার মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করার দাবি করা হয়েছে। এছাড়া চিরকুটে পঞ্চগড় সদরের মালাদাম বাজারের কথাও উল্লেখ রয়েছে বলে জানা গেছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তরুণের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে।
চিরকুটে উল্লেখিত বিষয়গুলোর সত্যতা যাচাইসহ ঘটনার সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স