ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদনহীন ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে মালিকের লাখ টাকা জরিমানা, কাজ বন্ধের নির্দেশ


আপডেট সময় : ২০২৬-০৭-১৫ ১৭:০০:৩৯
অনুমোদনহীন ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে মালিকের লাখ টাকা জরিমানা, কাজ বন্ধের নির্দেশ অনুমোদনহীন ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে মালিকের লাখ টাকা জরিমানা, কাজ বন্ধের নির্দেশ
 
ত্রিশাল ( ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় অনুমোদন ছাড়া বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের দায়ে এক ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভবনের নকশা অনুমোদন না হওয়া পর্যন্ত সমস্ত নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 
আজ ১৫ জুলাই (বুধবার) ত্রিশাল পৌর এলাকার মোদক পট্টিতে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোদক পট্টিতে নিয়মনীতির তোয়াক্কা না করে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সম্প্রতিকালে উক্ত নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে দুই ব্যক্তি আহত হন। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও অভিযোগ ছিল। অবশেষে আজ প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের কোনো নকশা অনুমোদন ছাড়া বহুতল বাণিজ্যিক ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এই অপরাধে ইমারত নির্মাণ আইন এর সংশ্লিষ্ট ধারায় ভবনের মালিক প্রদীপ মোদককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ত্রিশাল থানা পুলিশের একটি দল এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ এবং অনুমোদিত ন

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ