রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্ট অভিযানে প্রায় ২ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস এবং ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্ট অভিযানে প্রায় ২ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস এবং ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্ট অভিযানে প্রায় ২ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস এবং ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে| ইতিমধ্যে মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল ঔষধ ও খাদ্যপণ্য, নিষিদ্ধ পলিথিন এবং অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে র্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে|
এরই ধারাবাহিকতায় গতকাল ১৪/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ১৯:৪৫ ঘটিকায় জনাব এহসানুল হক শিপন, সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বালিয়াকন্দি, রাজবাড়ী -এর নেতৃত্বে এবং র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প-এর সহযোগিতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়|
| উক্ত অভিযানে পশ্চিম বালিয়াকান্দি এলাকার অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী মোঃ সুজন শেখ (৩৩)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা মূল্যের মোট ৮০,০০০ (আশি হাজার) মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়| পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২) ধারা মোতাবেক মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০১ (এক) মাসের কারাদন্ড প্রদান করা হয়|
জন স্বার্থে এবং মৎস্য সম্পদ সংরক্ষণার্থে নিষিদ্ধ ও অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে র্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক ভবিষ্যতেও এ ধরণের নিয়মিত অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ কার্যক্রম অব্যাহত রাখবে|
তপন সরকার*
*সিনি. সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স