ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক মামলার আসামির দেশত্যাগের প্রস্তুতি প্রশাসনের নজর কোথায়?

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৫ ১১:৩৬:৩৩
একাধিক মামলার আসামির দেশত্যাগের প্রস্তুতি  প্রশাসনের নজর কোথায়? একাধিক মামলার আসামির দেশত্যাগের প্রস্তুতি প্রশাসনের নজর কোথায়?
দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের হাকিমপুর হিলির জিলাপি পট্টি এলাকার একাধিক ফেনসিডিল মামলার আসামি আলমগীর হোসেন এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়ের করা একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক অবস্থায় থেকে দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে র‍্যাব (RAB) ও পুলিশের দায়ের করা একাধিক ফেনসিডিল-সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের জন্য আদালত থেকে পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।

হাকিমপুর থানা সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা এখনও কার্যকর হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে পলাতক হিসেবে তালিকাভুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে, একটি গোপন সূত্রের বরাতে জানা গেছে, আলমগীর হোসেন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে । স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন।


তারা মনে করেন, যদি সত্যিই তিনি দেশত্যাগের চেষ্টা করেন, তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত। তবে এ বিষয়ে আলমগীর হোসেনের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি জানান আমার কিছু করতে পারলে করেন আমি জাবোই আমাকে কেউ ঠেকাতে পারবে না৷ এমন ঘটনায় মনে প্রশ্ন জাগে আইনের কাজ কি সুধু মামলা দেওয়া নাকি উপযুক্ত সাজা দেওয়া


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ