ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে স্বাস্থ্য সেবার চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৪ ২১:১১:২২
বদরগঞ্জে স্বাস্থ্য সেবার চার প্রতিষ্ঠানকে জরিমানা বদরগঞ্জে স্বাস্থ্য সেবার চার প্রতিষ্ঠানকে জরিমানা
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর

রংপুরে বদরগঞ্জে স্বাস্থ্য সেবার চার প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত আলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জেলা সিভিল সার্জন ও উপজেলা প্রশাসনের অনুমতি বিহীন স্বাস্থ্য কমপ্লেক্স সামনে দীর্ঘ দিন থেকে যত্রতত্র ডায়াগনস্টিক সেন্টারগুলো গড়ে উঠেছে। প্রতিষ্ঠানগুলো হলো, দি নিউ সিয়াম প্যাথলজী, সুস্থ জীবন ডায়াগনস্টিক সেন্টার, প্যাসিফিক ডায়াগনস্টিক সেন্টার ও ডেনাইট ডায়াগনস্টিক সেন্টার।চার প্রতিষ্ঠানের মধ্যে দি নিউ সিয়াম প্যাথলজিতে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, টেকনোলজিস্ট, টেস্টের রিএজেন্ট না থাকায় ২০ হাজার টাকা জরিমানা।


বাকি তিন প্রতিষ্ঠানগুলোতে লাইসেন্স নবায়ন না, থাকায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বদরগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত আলী। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশেকুল আরেফিনসহ প্রশাসনিক কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ