ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীর সয়না রঘুনাথপুরে ১ হাজার অসহায় পরিবারের মাঝে ১০ মেট্রিক টন জিআর চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৪ ১৮:৩৪:৫৪
কাউখালীর সয়না রঘুনাথপুরে ১ হাজার অসহায় পরিবারের মাঝে ১০ মেট্রিক টন জিআর চাল বিতরণ কাউখালীর সয়না রঘুনাথপুরে ১ হাজার অসহায় পরিবারের মাঝে ১০ মেট্রিক টন জিআর চাল বিতরণ
কাউখালী প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থঅসহায় মানুষের মাঝে সরকারি জিআর কর্মসূচির আওতায় ১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুরের সার্বিক সহযোগিতায় ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১০ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়।


চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার মোঃ ফয়সাল খান, প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার, বিএনপি নেতা নজির হোসেন, আনিস শিকদার, সিরাজ দর্জিসহ জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের এই মানবিক সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার মোঃ ফয়সাল খান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। পুরো কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হয়েছে যাতে কোনো অনিয়মের সুযোগ না থাকে। প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী বলেন, ইউনিয়নের প্রকৃত অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করেছি। এ ধরনের সহায়তা মানুষের দুর্দিনে অনেক উপকারে আসে। চাল নিতে আসা ভুক্তভোগী ছালমা বলেন,ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই ১০ কেজি চাল পেয়ে পরিবারের কয়েকদিনের খাবারের চিন্তা কিছুটা কমেছে। এজন্য সরকার ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আরেক ভুক্তভোগী আব্দুল জব্বার বলেন,আমি দিনমজুর মানুষ।


কয়েকদিন ধরে অতি বৃষ্টির কারণে ঠিকমতো কাজ নেই। এই চাল আমাদের পরিবারের জন্য অনেক উপকার হবে। আশা করি ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ