ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ টি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৪ ১৬:১৬:৩৯
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ টি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ টি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক


রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ টি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি চুরি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে| যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, স্পর্শকাতর ঘটনা, নৃশংস হত্যা, গুরুতর জখম ও হত্যাচেষ্টাকান্ডে জড়িত আসামিদের র‌্যাব দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে| নিয়মিত টহল ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ০৪ (চার) টি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে| গতকাল ১৩/০৭/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৮.২০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে টিভিএস, সুজিকিসহ বিভিন্ন ব্রান্ডের ০৪ (চার) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়| উক্ত মোটরসাইকেল চুরির সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত মোটরসাইকেল সমূহের প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে| র‌্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে| *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ