ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্যোগ দূর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোয় ইসলামের প্রকৃত শিক্ষা।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৪ ১৬:০১:২২
দূর্যোগ দূর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোয় ইসলামের প্রকৃত শিক্ষা। দূর্যোগ দূর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোয় ইসলামের প্রকৃত শিক্ষা।
নিজস্ব প্রতিবেদক


দূর্যোগ দূর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোয় ইসলামের প্রকৃত শিক্ষা। ( লেখক: মুহাম্মদ আবদুল কাইয়ুম,ব্যাংকার চট্টগ্রাম) । ইসলামের প্রকৃত শিক্ষা হচ্ছে যে কোন দূর্যোগ দূর্বিপাকে, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প সহ যে কোন বিপদে আপদে, প্রাকৃতিক বিপর্যয়ে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ানো। সাহায্য, সহযোগিতা ও সহমর্মিতা প্রদর্শন করাই একজন মুমিন ব্যক্তির পরিচায়ক। আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মজিদের সূরা আল ইমরানের ১১০ নং আয়াতে ইরশাদ করেন كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ তোমরাই শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যানে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। পবিত্র হাদিস শরীফে এসেছে, أحب الناس إلى الله أنفعهم للناس রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে-ই, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।" (হাদিসটি ইমাম তাবারানী তাঁর 'আল-মু'জামুল আওসাত' (হাদিস নং: ৬১৯২) এবং 'আল-মু'জামুস সাগীর' (হাদিস নং: ৫৭৮৭)-এ সংকলন করেছেন)। হাদিসে পাকে এসেছে, وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ আবদুল্লাহ ইবনু ’আমর (রাঃ) হতে বর্ণিত।


তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর সৃষ্টির প্রতি অনুগ্রহ ও অনুকম্পা প্রদর্শনকারীদের প্রতি আল্লাহ রহমানুর রহীম অনুগ্রহ ও দয়া বর্ষণ করেন। সুতরাং তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে আকাশের মালিক তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। (আবূ দাঊদ ও তিরমিযী) পবিত্র হাদিস শরীফের বানী «أَفْضَلُ الْأَعْمَالِ إِدْخَالُ السُّرُورِ عَلَى الْمُؤْمِنِ كِسْوَةِ عَوْرَتِهِ أَوْ إِشْبَاعِ جَوْعَتِهِ أَوْ قَضَاءِ حَاجَتِهِ» রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "সবচেয়ে উত্তম আমল হলো কোনো মুমিনকে আনন্দ দেওয়া, তার উলঙ্গ দেহকে আচ্ছাদিত করা, তার ক্ষুধা নিবারণ করা বা তার কোনো প্রয়োজন পূরণ করা। হাদিস শরীফের বানী أَيُّمَا مُسْلِمٍ كَسَا مُسْلِمًا ثَوْبًا عَلَى عُرْىٍ كَسَاهُ اللَّهُ مِنْ خُضْرِ الْجَنَّةِ، وَأَيُّمَا مُسْلِمٍ أَطْعَمَ مُسْلِمًا عَلَى جُوعٍ أَطْعَمَهُ اللَّهُ مِنْ ثِمَارِ الْجَنَّةِ، وَأَيُّمَا مُسْلِمٍ سَقَى مُسْلِمًا عَلَى ظَمَإٍ سَقَاهُ اللَّهُ مِنَ الرَّحِيقِ الْمَخْتُومِ.


হজরত আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন: "যে মুসলমান কোনো বস্ত্রহীন মুসলমানকে কাপড় পরাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ রেশমি কাপড় পরিধান করাবেন। আর যে মুসলমান কোনো ক্ষুধার্ত মুসলমানকে আহার করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। আর যে মুসলমান কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করাবে, মহান আল্লাহ তাকে জান্নাতের মোহরাঙ্কিত বিশুদ্ধ পানীয় পান করাবেন।" পবিত্র কুরআনে আল্লাহ পাক ঘোষণা করেন وَتَعَاوَنُواْ عَلَى ٱلْبِرِّ وَٱلتَّقْوَىٰ‌ۖ তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। বুখারী শরীফে এসেছে مَنْ كَانَ في حَاجَة أخيه كَانَ اللهُ في حَاجَته وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِم كُرْبَةً فَرَّجَ اللهُ عَنْهُ بها كُرْبَةً مِنْ كُرَبِ يَومِ القِيَامَةِ، যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন।


যে ব্যক্তি কোন মুসলিমের কোন এক বিপদ দূর ক’রে দেবে, আল্লাহ কিয়ামতের দিন তার বহু বিপদের একটি বিপদ দূর ক’রে দেবেন। উপরোক্ত কুরআন ও হাদিসে পাক বিশ্লেষনে এটাই প্রতীয়মান হয়, একজন মানুষ আরেকজন মানুষের যে কোন প্রয়োজনীয়তা, দুঃখ দুর্দশা লাঘবে এগিয়ে আসবে এটাই ইসলামের প্রকৃত শিক্ষা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ