ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে বাড়ির সদস্যদের অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৪ ১৪:৩৬:২২
পীরগঞ্জে বাড়ির সদস্যদের অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি পীরগঞ্জে বাড়ির সদস্যদের অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি
নিজস্ব প্রতিবেদক, পীরগঞ্জ (রংপুর):



রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের দুরামিঠিপুর গ্রামের একটি বাড়িতে পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে


জানা গেছে, উপজেলার দুরামিঠিপুর গ্রামের মাস্টারপাড়া এলাকায় শ্রী পরবাশু দাসের বাড়িতে রোববার দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের অচেতন করতে চেতনানাশক জাতীয় কোনো পদার্থ ব্যবহার করা হয়। পরে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে নগদ প্রায় ৪ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, চুরি হওয়া নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা। খবর পেয়ে রংপুর ডি-সার্কেলের কর্মকর্তাসহ পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক এবং সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।



পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে। প্রতিবেদন: মোস্তফা মিয়া সাংবাদিক, পীরগঞ্জ, রংপুর

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ