ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৪ ১১:৫০:৩৯
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক


মোঃ রাজিবুল হোসেন তানিম সবুজ ক্যাম্পাস, কৃষি শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার প্রতীক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (KAU) আজ ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি অল্প সময়ের মধ্যেই দেশের কৃষি শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে।


বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এর স্বপ্নের বীজ রোপিত হয়েছিল আরও আগে। ২০১১ সালের ৫ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার খালিশপুরে আয়োজিত এক জনসভায় খুলনায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। পরবর্তীতে ২০১১ সালের ২৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের জন্য একটি ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অব্যবহৃত জমি এবং সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন জমির ওপর বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন পায়। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০১৫ সালের ৫ জুলাই জাতীয় সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয় এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হয়।


পরে ২০১৮১৯ শিক্ষাবর্ষে কৃষি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে মাত্র ৬০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। আজ সেই ক্ষুদ্র সূচনা অনেক দূর এগিয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের কর্মচাঞ্চল্যে মুখর। কৃষি, প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।


১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আরও সাফল্যের শিখরে পৌঁছাবে—এটাই সবার প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ