ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৪ ০৯:৩৫:৩২
ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ানের ইন্তেকাল ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ানের ইন্তেকাল
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:


ময়মনসিংহের ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান (৫৮) আর নেইসোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলেক চাঁন দেওয়ান দীর্ঘদিন যাবত শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

দলীয় সূত্র জানায়, আলেক চাঁন দেওয়ান বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কারণে একাধিক মিথ্যা মামলা ও কারাবরণের মুখোমুখি হলেও তিনি কখনো আদর্শচ্যুত হননি। তাঁর শ্যালক ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব জানান, সোমবার (আজ) এশার নামাজ শেষে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে মরহুমের প্রথম জানাজা এবং রাত ১০টায় উপজেলার রামপুর ইউনিয়নের উজানপাড়া গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

শোকবার্তায় তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সহযোদ্ধা আলেক চাঁন দেওয়ান ছিলেন ত্রিশালের রাজনীতির ইতিহাসে অভিজ্ঞ, সৎ ও নিবেদিত ব্যক্তিত্ব। সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি তার সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে তিনি অবিচল ছিলেন। দলের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও দুঃসময়ের কোনো পর্যায়েই তিনি আদর্শচ্যুত হননি। রাজনৈতিক দমন-পীড়ন, নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিষ্ঠা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন।


তিনি মরহুম আলেক চাঁন দেওয়ানের বিদেহী আন্তার মাগফিরাত কামনা, শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীদের ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ