ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৪ ০০:১৯:১৪
কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাউখালী প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) ভোররাতে কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় দেলোয়ার হোসেন জমাদ্দারের ছেলে সোহেল জমাদ্দার (৪০) এবং একই এলাকার রশিদ হাওলাদারের ছেলে মিল্টন হাওলাদার (৩৮)-কে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।



স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চান না। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাদের পিরোজপুরের আদালতের প্রেরণ করা হয়েছে। অভিযান পরিচালনাকারী অফিসার এসআই মোঃ মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।


মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে। মাদক ব্যবসায়ী বা মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত কাউখালী গড়তে পুলিশ জনগণের সহযোগিতা কামনা করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ