ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ: প্রধান আসামি র‌্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৩ ২২:৫২:১২
বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ: প্রধান আসামি র‌্যাবের হাতে আটক বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ: প্রধান আসামি র‌্যাবের হাতে আটক
মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি,


পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আলতাফ হোসেন ওরফে মো. আনোয়ার বয়াতী (৪৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প। রোববার (১২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার সদর রোড লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলতাফ হোসেন পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ধরান্দী গ্রামের মৃত আলী হোসেন হাকিম বয়াতীর ছেলে। র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী একজন বাকপ্রতিবন্ধী নারী। অভিযোগ রয়েছে, অভিযুক্ত রাজমিস্ত্রীর কাজের সুবাদে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে পরিচিত ছিল এবং বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিত। ঘটনার দিন ভুক্তভোগী বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী মোল্লার ব্রিজ এলাকায় গেলে অভিযুক্ত তাকে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বড় বোন বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন।


র‌্যাব জানায়, ঘটনার পরপরই তারা ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত আত্মগোপনে থেকে একাধিকবার অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও গোয়েন্দা তথ্য ও নিবিড় নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে পরিকল্পিত অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব- জানায়, সমাজে চাঞ্চল্যকর অপরাধ দমনে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ