বোয়ালখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও এমপি এরশাদ উল্লাহর পক্ষে ১৫০ পরিবারের মাঝে চাল বিতরণ
বোয়ালখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও এমপি এরশাদ উল্লাহর পক্ষে ১৫০ পরিবারের মাঝে চাল বিতরণ
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর পক্ষে ১৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় শাকপুরা ইউনিয়নের ১৫০টি পরিবারের হাতে উন্নত মানের চাল তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, উপজেলা বিএনপি সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক পরিছন্ন রাজনৈতিক নেতা সরোয়ার আলমগীর, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী পেয়ার মোহাম্মদ , শাকপুরা ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহেদ আলী,চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. জাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুর সাত্তার,আসাদুল হক সুমন,বদিউল আলম,,বিএনপি নেতা নজরুল, ওসমান,আলমগীর,আজগর, শাকপুরা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. এমরান, জাহাঙ্গীর ,শ্রমিক দরের নেতা মো. জাহাঙ্গীর, জানে আলম,মো হারুন , এবং উপজেলা ছাত্রদল নেতা মো. এমরান, রাকিব, নোবেল, শহীদ ও জিহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত ইনশাআল্লাহ থাকবে। চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স