জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামায়াত নেতা সেলিম উদ্দিন, পানিবন্দিদের মাঝে খাবার বিতরণ
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামায়াত নেতা সেলিম উদ্দিন, পানিবন্দিদের মাঝে খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামায়াত নেতা সেলিম উদ্দিন, পানিবন্দিদের মাঝে খাবার বিতরণ টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক বাসিন্দা পানিবন্দি অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে এবং জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার দুপুরে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। এ সময় সেলিম উদ্দিন বলেন, এই প্রাকৃতিক দুর্যোগ ও নগরের চলমান সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। পরিদর্শনকালে স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
তারা জানান, বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, সিটি আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ইতোমধ্যে বিশেষ সেবা টিম গঠন করা হয়েছে।
যেসব এলাকায় রান্নার সুযোগ নেই, সেখানে রান্না করা খাবার বিতরণসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে এসব টিম। একই সঙ্গে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী অন্যান্য জরুরি সহায়তাও পৌঁছে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। নিম্নাঞ্চলের বহু বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় নগরবাসী চরম দুর্ভোগের মুখোমুখি হয়েছেন।
এ দুর্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীও দেশব্যাপী স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স