ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৩ ১৫:০৬:৫৪
কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সরকারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি নিচের পানিতে পড়ে যান।


স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ