ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৩ ১১:২৮:১৭
বাগেরহাট জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি বাগেরহাট জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি
নিজস্ব প্রতিবেদক


বাগেরহাট জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ১২ই জুলাই ২০২৬ তারিখ, রাত ২০:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানাধীন পৌরসভাস্থ দশানী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১১ (এগারো) কেজি গাঁজাসহ আসামি *১। মিঠু মণ্ডল (২১), পিতা: বিভাস মণ্ডল,* সাং: খরখরিয়া, থানা: মংলা, এবং *২। ইয়াসিন ফকির (২৫), পিতা: বেদার ফকির* সাং: ফুলহাতা, থানা: মোড়েলগঞ্জ, উভয় জেলা: বাগেরহাটকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামিদ্বয়ের দেয়া তথ্য মোতাবেক একই তারিখ ২১:৩৫ ঘটিকার সময় বাগেরহাট সদর থানাধীন কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় ধৃত আসামি *১। মিঠু মণ্ডল (২৫)* এর বসতঘরে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ২২ (বাইশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে ১১+২২=৩৩ (তেত্রিশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়।


উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদ্বয়কে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ