ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা সভায় হাওরাঞ্চলের নিরাপত্তা জোরদারের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৩ ১১:১৮:৪৮
কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা সভায় হাওরাঞ্চলের নিরাপত্তা জোরদারের নির্দেশনা কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা সভায় হাওরাঞ্চলের নিরাপত্তা জোরদারের নির্দেশনা
তৌহিদুল ইসলাম সরকার,


কিশোরগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। সভায় জেলার সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।



সভায় হাওরাঞ্চলে নৌপথের নিরাপত্তা জোরদার, নৌ-ডাকাতি প্রতিরোধ, শহর ও গ্রামাঞ্চলে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং সাম্প্রতিক বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপদ ও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ অপরিহার্য। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল সকল প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।


সভায় বিভিন্ন উন্নয়নমূলকজনকল্যাণমুখী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পরে সমাজের সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতে তাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।


উপস্থিত অতিথিরাধরনের উদ্যোগকে নারীর ক্ষমতায়ন সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় জননিরাপত্তা, উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ