ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০৭-১৩ ১০:৫৪:৫১
ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:


দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভাপুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।


সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল বান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিদ্দিকুর রহমান, শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম (মাস্টার), বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি প্রতিষ্ঠান ও চারজনকে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ