কেন্দুয়ায় ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক
কেন্দুয়ায় ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই ) রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার এসআই মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা এলাকা থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন- কেন্দুয়া উপজেলার রোয়ালবাড়ি (হরিপুর) এলাকার তহুর মিয়ার ছেলে রিপন মিয়া (২২) ও সান্দিকোনা চেংজানা এলাকার নবাব আলীর ছেলে রুকন মিয়া (৪০)।
কেন্দুয়া থানার এসআই মো. আব্দুল আউয়াল মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাজহারুল ইসলাম উজ্জ্বল কেন্দুয়া, নেত্রকোণা
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স