রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন
আপডেট সময় :
২০২৬-০৭-১২ ২১:৩২:৫৫
রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
“তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাসুদ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব হাসীন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ মিজানুর রহমান এবং ১নং ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান সাহা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনমিতিক সম্ভাবনাকে কাজে লাগাতে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রজনন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন, গণমাধ্যমকর্মী এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পরিবার পরিকল্পনা বিভাগের ৪ ক্যাটাগরীর ০৪ জন শ্রেষ্ঠ কর্মী (SACMO, FWV, FPI & FWA) ২ টি NGO প্রতিষ্ঠান ( জননী প্রকল্প, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ) এবং ০২ টি প্রতিষ্ঠান (১ নং চৈত্রকোল ইউনিয়ন পরিষদ ও ১ নং চৈত্রকোল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) এর মাঝে ও সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স