কেন্দুয়ায় প্রাথমিকে বৃত্তিতে ১৬৩ শিক্ষার্থীর সাফল্য
কেন্দুয়ায় প্রাথমিকে বৃত্তিতে ১৬৩ শিক্ষার্থীর সাফল্য
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৬৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫১ জন এবং সাধারণ বৃত্তিতে ১১২ জন শিক্ষার্থী রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৪৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬ জন। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছে সরকারি ব্যবস্থাপনায় ১০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮ জন শিক্ষার্থী।
২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কেন্দুয়া উপজেলায় মোট ১ হাজার ৩৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে ৪৪৭ জন ছেলে ও ৫৯২ জন মেয়ে। পরীক্ষায় অংশ নেয় ৬৪৯ জন শিক্ষার্থী, যার মধ্যে ২৮২ জন ছেলে এবং ৩৬৭ জন মেয়ে। কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. ব. মোকতাদের বিল্লাহ বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের অবদান রয়েছে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামীতে ভালো ফলের জন্য সবাইকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯৫৯ জন ছিল উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৮০ জন ছিল ১৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোনা ০১৭১৬ ৪২৫ ৪৩৫ ১২-০৭-২০৬
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স