ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১২ ১২:০১:১০
সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নিজস্ব প্রতিবেদক

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্যবিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে গভীর শোকদুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, শরফ উদ্দিন খসরু ছিলেন একজন অভিজ্ঞ ও জনবান্ধব রাজনৈতিক নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু সিলেটের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।


তাঁর কর্ম, সততা ও মানুষের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাঁদের এই শোক সইবার শক্তি দান করেন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ