ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি আইনুল হক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১১ ২৩:৩৮:৫৬
রাস্তা পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি আইনুল হক রাস্তা পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি আইনুল হক
মো: আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার :


বৃহত্তর পাবনাবগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের নলকা কায়েম গ্রামের পুরাতন সড়ক পাকাকরণ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার দুপুরে ভিক্তি প্রস্তর স্থাপন উপলক্ষে নলকা কায়েম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নলকা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন'র সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা'র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম সরকার,সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম শেখ,সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার,দপ্তর সম্পাদক ওবায়দুল হক সুমন,নলকা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এনামুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল,সাংগঠনিক সম্পাদক আব্দুল জুব্বার মেম্বার-সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী।


পরে এলজিডি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নলকা কায়েম গ্রামের পুরাতন সড়ক পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ফলক উম্মেচোনের মাধ্যমে রাস্তাটির ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি ভিপি আইনুল হক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ