ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বরিশালে শুভাগমন উপলক্ষে বানারীপাড়ায় বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১১ ২২:০৫:৫৮
প্রধানমন্ত্রীর বরিশালে শুভাগমন উপলক্ষে বানারীপাড়ায় বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর বরিশালে শুভাগমন উপলক্ষে বানারীপাড়ায় বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলী আজিম বানারীপাড়া:



প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষ্যে বানারীপাড়া উপজেলা বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর বরিশাল শুভাগমন সফল ও স্বার্থক করার লক্ষ্যে প্রস্তুতি সভাটি বানারীপাড়া বন্দর বাজার কার্যালয়ে আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।বরিশাল -২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুর সার্বিক দিক-নির্দেশনায় বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি শাহ আলম মিয়া।


এসময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বরিশালে প্রথম তার শুভাগমন সাফল্যমন্ডিত করতে করনীয় সকল কিছু করার বিষয়ে সভায় সর্ব সন্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপি'র সহসভাপতি আহসান কবির নান্না হাওলাদার ও হানিফ হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, সহ-সাধারণ সম্পাদক কাজী বসির, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম,সাধারন সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম রিপন,উপজেলা যুবদল সভাপতি ছাব্বির হোসেন সুমন হাওলাদার, সাধারন সম্পাদক মিজানুর রহমান ফকির,উপজেলা মহিলাদলের সভানেত্রী ডেইজি বেগম, উপজেলা শ্রমিকদলের সভাপতি সম্রাট তালুকদার,পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জকু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ ফকির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেনসহ সকল অঙ্গ সংগঠনের উপজেলা,পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ।


এছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মীপ্রস্তুতি সভায় অংশ গ্রহন করেন। উল্লেখ্য স্থানীয় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুর নেতৃত্বে বানারীপাড়ার মাটি ও মানুষ আজ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রীর বরিশালে শুভাগমন স্মরণকালের সবচেয়ে বড় জনসমুদ্রে পরিণত করতে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ এলাকায় কাজ করার অঙ্গীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ