ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ী সীমান্তে ৫৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মালিক শনাক্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১১ ২১:৩৮:১৬
জুড়ী সীমান্তে ৫৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মালিক শনাক্ত হয়নি জুড়ী সীমান্তে ৫৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মালিক শনাক্ত হয়নি
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহল দল জুড়ী উপজেলার ৭ নম্বর ফুলতলা ইউনিয়নের বটুলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান (এসইউপি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ