ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন - এমপি জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১১ ২১:১৫:৫০
বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন - এমপি জসিম উদ্দিন বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন - এমপি জসিম উদ্দিন
গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।


কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার মডেল একাডেমী মিলনায়তনে একাডেমীর পরিচালনা পরিষদ ও জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । ১০ জুলাই(শুক্রবার) সন্ধ্যায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৫(বুড়িচং- ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য হাজী মো: জসিম উদ্দীন জসিম। বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ফকির বাজার মডেল একাডেমির অধ্যক্ষ মনিরুল ইসলাম। স্পেন প্রবাসী মো: জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: এনামুল হক সবুজ, একাডেমির পরিচালক,মোঃ জামাল হোসেন, মোঃ আবুল হোসেন, মোঃ জাকির হোসেন ও মোহাম্মদ গিয়াস উদ্দিন।


বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এটিএম সাইফুল ইসলাম টিপু, বিএনপি নেতা মোঃ ওমর ফারুক, ,নাজমা আক্তার মেম্বার, ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, মোঃ বিল্লাল হোসেন মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: শাহজাহান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ, জামশেদ চৌধুরী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম ফারুক, সাধারন সম্পাদক কাশেদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক টিটু, ছাত্রদল নেতা কায়েদ আহমদ চৌধুরীসহ বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও ফকির বাজার মডেল একাডেমীর শিক্ষক অভিভাবক, এবং সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ