১৮ জুলাই ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করুন- এ্যাডভোকেট হেলাল
১৮ জুলাই ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করুন- এ্যাডভোকেট হেলাল
নিজস্ব প্রতিবেদক
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদূর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে আগামী ১৮ জুলাই বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী ও জেলার দায়িত্বশীলদের প্রস্তুতি সভা শুক্রবার (১০ জুলাই) রাতে নগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাবেশকে সর্বাত্মক সফল করতে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, প্রচার কার্যক্রম জোরদার এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্ব বণ্টন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ্ আলম, ঝালকাঠি জেলা আমীর অ্যাড. হাফিজুর রহমান, মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আগামী ১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। জনগণের ন্যায্য অধিকার আদায়, গণভোটের জনরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে বরিশাল বিভাগীয় সমাবেশ হবে গণমানুষের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। তিনি সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক প্রস্তুতি জোরদারের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বরিশাল বিভাগীয় সমাবেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে।
দায়িত্বশীল সভায় সমাবেশকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ১৮ জুলাইয়ের সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে এবং তা জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে পরিণত হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স