কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যুবকের এক মাসের কারাদণ্ড
আপডেট সময় :
২০২৬-০৭-১১ ২০:৩০:৫২
কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যুবকের এক মাসের কারাদণ্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর রাজনগর এলাকায় মাদকের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার উত্তর রাজনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের বাসিন্দা মো. ইসমাইলকে (৩৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি একই গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. ইনছান আলী। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আল আমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স