ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন


আপডেট সময় : ২০২৬-০৭-১১ ০৯:৪৮:৫০
নান্দাইলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন নান্দাইলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
তৌহিদুল ইসলাম সরকার- নিজস্ব প্রতিবেদক



ময়মনসিংহের- নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে অবস্থিত দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তত্ত্বাবধানে প্রায় ৬১ লাখ ৬০ হাজার টাকার ব্যয়ে নির্মিত ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। নতুন ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, প্রকৌশল বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার উন্নয়নে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির বিকল্প নেই। একটি মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নবনির্মিত এই ভবন শিক্ষার্থীদের পাঠদানে ইতিবাচক ভূমিকা রাখবে এবং এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে। উদ্বোধন শেষে অতিথিরা ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ