প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তির অভিযোগ, তদন্তের দাবি
প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তির অভিযোগ, তদন্তের দাবি
মোহন মিয়া, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মাথা নিজেই ফাটিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কোন প্রকার মারামারি বা হাতাহাতির ঘটনা ছাড়াই স্বপন নামে এক ব্যক্তি এই কান্ড ঘটিয়েছেন বলে স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বপন ও তার প্রতিপক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত( ৮ /০৭/২০২৬) বুধবার বোর্ড বাজার এলাকায় কোনো প্রকার মারামারি বা সংঘর্ষের ঘটনা না ঘটলেও, স্বপন নিজের মাথা নিজে আঘাতপ্রাপ্ত করে হাসপাতালে ভর্তি হন এবং প্রতিপক্ষের ওপর দোষ চাপানোর চেষ্টা করেন।
এ বিষয়ে ভুক্তভোগী হাইয়ুল ইসলাম জানান, "গত ৮ তারিখ বুধবার আমি বোর্ড বাজার এলাকায় উপস্থিত ছিলাম না। আমি পেশায় একজন ট্রলি চালক, সেদিন গাড়ি নিয়ে আমি এলাকার বাইরে কাজে ব্যস্ত ছিলাম। এখন লোকমুখে শুনতে পারছি যে, স্বপন নাকি আমাদের হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।"
আরেক ভুক্তভোগী আল আমিন ঘটনার সত্যতা নাকচ করে বলেন, "ঐদিন বোর্ড বাজারে কোন প্রকার মারামারি বা হাতাহাতির ঘটনাই ঘটেনি। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট নাটক সাজিয়ে আমাদের অন্যায়ভাবে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে।"
এদিকে সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং মিথ্যা অপবাদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স