ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১০ ২২:২৪:৫৬
জুড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার জুড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
জুড়ী (মৌলভীবাজার)সংবাদদাতা :

মৌলভীবাজার জেলার জুড়ীতে গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। শুক্রবার (১০ জুলাই) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম জুয়েল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। জুয়েল জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আঃ মান্নানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, জুড়ী থানার ওসি রফিকুল ইসলামের দিক দিকনির্দেশনায় পোষ্ট অফিস রোড এলাকায় অভিযান পরিচালনা মাদক কারবারি জুয়েলকে গ্রেফতার করা হয়।


এসময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ