ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে করতোয়া নদিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার কিশোর বকুলের মৃত দেহ।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১০ ২২:০৯:২২
পঞ্চগড়ে করতোয়া নদিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের  ২৪ ঘণ্টা পর উদ্ধার  কিশোর বকুলের মৃত দেহ। পঞ্চগড়ে করতোয়া নদিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার কিশোর বকুলের মৃত দেহ।
মোঃ মোহন মিয়া, স্টাফ রিপোর্টার পঞ্চগড়


পঞ্চগড় সদর উপজেলার নং সাতমেড়া ইউনিয়নের করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বকুল ইসলাম (১৬)-এর মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার করতোয়া নদীতে মাছ ধরতে নামার সময় তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায় বকুল ইসলাম। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে স্থানীয়রা ব্যাপকভাবে এতে অংশ নেন।


দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়। ৬ নং সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) জানান, শুক্রবার সকাল থেকে প্রায় ৫০ জন স্থানীয় বাসিন্দা করতোয়া নদীতে উদ্ধার অভিযানে অংশ নেন। পরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ