ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে ৭৫ হাজার ৫০০ টাকার জাল নোটসহ যুবক আটক, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৯ ২৩:২৯:৪৫
পীরগঞ্জে ৭৫ হাজার ৫০০ টাকার জাল নোটসহ যুবক আটক, থানায় মামলা পীরগঞ্জে ৭৫ হাজার ৫০০ টাকার জাল নোটসহ যুবক আটক, থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক, পীরগঞ্জ (রংপুর):
রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ হাজার ৫০০ টাকার জাল নোটসহ এক যুবককে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২টা ৩০ মিনিটে পীরগঞ্জ উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর গবড়া গ্রামের বাসিন্দা মোঃ হারুনুর রশিদ (৫০), পিতা-মৃত মান্নান ডাক্তারের বাড়ির উঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ শাওন মিয়া (১৯), পিতা-মোঃ সুজন মিয়া, সাং-কুতুবপুর গবড়া, ১নং ওয়ার্ড, ১২নং মিঠিপুর ইউনিয়ন, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরকে আটক করা হয়।


আটকের সময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের মোট ১৫১টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৭৫ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত জাল নোটের মধ্যে ছ ঙ ৪৩৬১২৫১ সিরিয়ালের ৬০টি, ছ ঙ ৪৩৬১২৫২ সিরিয়ালের ৩০টি, ছ ঙ ৪৩৬১২৫৩ সিরিয়ালের ৩১টি এবং ছ ঙ ৪৩৬১২৫৬ সিরিয়ালের ৩০টি নোট রয়েছে।


এছাড়াও তার কাছ থেকে কালো রঙের একটি Infinix X6728 মডেলের স্মার্টফোন জব্দ করা হয়। মোবাইল ফোনটির IMEI নম্বর ৩৫৯০৮৫৪২১৩৬০৯২৪ এবং ৩৫৯০৮৫৪২৯৯৮১৫৬৪।
পুলিশ জানায়, জাল নোট উদ্ধার ও আসামিকে আটকের পর পীরগঞ্জ থানায় মামলা নং-০৯/২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫এ ধারায় দায়ের করা হয়েছে।
পীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, জাল নোট চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ