ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মসংস্থান ও রাষ্ট্রীয় পরীক্ষায় বৈষম্য দূরীকরণের দাবিতে খুকৃবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৯ ২৩:১৯:৪৯
কর্মসংস্থান ও রাষ্ট্রীয় পরীক্ষায় বৈষম্য দূরীকরণের দাবিতে খুকৃবিতে মানববন্ধন কর্মসংস্থান ও রাষ্ট্রীয় পরীক্ষায় বৈষম্য দূরীকরণের দাবিতে খুকৃবিতে মানববন্ধন
প্রতিবেদক



মোঃ রাজিবুল হোসেন তানিম কর্মক্ষেত্ররাষ্ট্রীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ফ্যাকাল্টি অব ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেসের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে অনুষদের বিপুল সংখ্যক শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। “বৈষম্যমুক্ত মূল্যায়ন চাই, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত হোক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। প্রথম দাবিতে তারা বলেন, কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কোড (৬৪৭) নির্ধারিত থাকলেও লিখিত পরীক্ষায় পৃথক কোনো কোডের ব্যবস্থা নেই। তাই দ্রুত বিসিএস লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড সংযোজনের দাবি জানান তারা। দ্বিতীয় দাবিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI), মিল্ক ভিটাসহ প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব পদে কম্বাইন্ড ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন, সেসব পদের সরকারি নিয়োগবিধিতে তাদের ডিগ্রিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।


এছাড়া তৃতীয় দাবিতে ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা ইন্টার্ন এমবিবিএস চিকিৎসকদের ভাতার সমপর্যায়ে উন্নীত করার আহ্বান জানান তারা। পাশাপাশি ইন্টার্নশিপকালীন যাতায়াত ভাতা ও দৈনিক ভাতার ব্যবস্থা নিশ্চিত করারও দাবি তোলা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কম্বাইন্ড ডিগ্রিধারী শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা ডিগ্রির যথাযথ স্বীকৃতি ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।


শিক্ষার্থীরা আরও জানান, তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ