ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় সামজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৯ ২০:২৭:৩৬
ভালুকায় সামজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা   তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভালুকায় সামজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা। বৃহস্পতিবার (৯জুন) দুপুরে স্থানীয় একটি পার্টি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, উপজেলার রাজৈ ইউনিয়নের খুর্দ্দ গ্রামের খাইরুল ও রাসেলের মধ্যে মাছের খামার নিয়ে বিরোধকে কেন্দ্র করে খাইরুলকে ফাসানোর জন্য রাসেল (১৩মে) দেশীয় অস্ত্রের মুখে জোর পূর্বক ভূক্তভোগীদের একটি বক্তব্য রেকর্ড করে ফেসবুক মিডিয়ায় প্রচার করেন। এতে করে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ভূক্তভোগীদের দাবী ওই বক্তব্যটি তারা স্বেচ্ছায় দেয়নি। লিখিত বক্তব্যে তারা দাবী করেন ওই সময় তারা তীব্র মানসিক চাপে ও ভীতির মধ্যে ছিলেন, তাদের জীবন ঝুকির মধ্যে ছিল। সোস্যাল মিডিয়ায় প্রচারিত বক্তব্যটি তাদের আসল বক্তব্য ছিলোনা। তাই সত্য প্রকাশ করার জন্য তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরেন। সোস্যাল মিডিয়ায় দেওয়া তাদের পূর্বের বক্তব্যে বিভ্রান্ত্র না হওয়ার জন্যও সম্মেলনে তারা সকলের প্রতি অনরোধ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খাইরুলের স্ত্রী আসমা খাতুন, ছেলে আশিক ফকির, আইনাল খার স্ত্রী লিপি খাতুন, বিল্লাল খানের স্ত্রী আকলিমা, মাহফুজ মন্ডলের ছেলে মাসুম ও মজিবুরের ছেলে স্বাধিন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ