ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবারে সেলিম উদ্দিনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প; থাকবেন ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৯ ১৯:৫৮:১০
শুক্রবারে সেলিম উদ্দিনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প; থাকবেন ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক শুক্রবারে সেলিম উদ্দিনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প; থাকবেন ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক


শুক্রবারে সেলিম উদ্দিনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প; থাকবেন ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রাজধানীর মগবাজার এলাকার সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের মুখপাত্র আতাউর রহমান সরকার।

তিনি জানান, শুক্রবারের এই মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, চর্মরোগ, চক্ষু, ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের অন্তত ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করবেন। কয়েক হাজার রোগী এ ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়াও চোখে ছানি আক্রান্ত রোগীদের সনাক্ত করে অপারেশনের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।


তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, উন্মুক্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।


সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন,৩৬ নং ওয়ার্ডের জামায়াতের কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান,ইউসুফ আলী মোল্লা,হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি রাশেদুল ইসলাম,শিবির নেতা সাজ্জাদ হোসেন শিহাব সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক- আতাউর রহমান সরকার ৯ জুলাই ২০২৬

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ