ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৯ ১৪:০২:৪৯
বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ
এম মনির চৌধুরী রানা


বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভাণ্ডালজুড়ি খালে দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেনবৃহস্পতিবার ( জুলাই) সকাল ১১টার দিকে জ্যৈষ্ঠপুরায় লিচু বাগানে কাজে যাওয়ার সময় সে ভাণ্ডালজুড়ি খালের লেচু বারিচা নামক স্থানে তলিয়ে যায়। দিদার আলম হৃদয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার পিতা নাম মৃত ইলিয়াছ। হৃদয় পাহাড়ে বাগান শ্রমিক হিসেবে দিনমজুরি করে সংসার চালায়। সকালে কাজে যাওয়ার জন্য খাল পার হতে গিয়ে পাহাড়ি ঢলে তলিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান।


নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, ‘সকালে হৃদয় পাহাড়ে কাজ করতে গিয়েছিলে। ভারী বর্ষণে ভাণ্ডালজুড়ি খালে পাহাড়ি ঢল ছিল। খাল দিয়ে পার হতে গিয়ে সে নিখোঁজ হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, ‘নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ