নাটোরের দয়ারামপুরে জমি দখল ও মারধরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: এলাকায় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নাটোরের দয়ারামপুরে জমি দখল ও মারধরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: এলাকায় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহী বিভাগীয় প্রধানঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকায় একটি মুসলিম পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৯ জুন ২০২৬ তারিখে একটি হিন্দু পরিবারের পক্ষ থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সেনা সদস্য জনাব আফছার আলীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও মারধরের অভিযোগ তুলে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি হয়।
উক্ত অপপ্রচারের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ৮ জুলাই ২০২৬ তারিখে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। সরেজমিন পরিদর্শনের পর স্থানীয়রা নিশ্চিত করেন যে, জমি দখল বা মারধরের কোনো ঘটনাই সেখানে ঘটেনি। উপস্থিত সকলেই একমত পোষণ করেন যে, এটি একটি উদ্দেশ্যমূলক ও সাজানো অভিযোগ।
সংবাদ সম্মেলনে বক্তাদের বক্তব্য সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য আফছার আলীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এটি কেবল একটি পরিবারের সম্মানহানিই করেনি, বরং দয়ারামপুরসহ পুরো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র। এ ধরনের কর্মকাণ্ড শান্তিপ্রিয় মানুষের মনে ভীতি ও ক্ষোভের সৃষ্টি করেছে।
সংবাদ সম্মেলন থেকে দায়িত্বশীল গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানানো হয় যে, যেকোনো চাঞ্চল্যকর সংবাদ প্রকাশের আগে যেন তথ্যের সত্যতা যাচাই করা হয়। এছাড়া, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স