ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৯ ১০:৪৯:৫৩
নড়াইলে ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লা গ্রেপ্তার নড়াইলে ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লা গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি:


আসিফ আহম্মেদ সিয়াম নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৮ জুলাই) দুপুরে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে খবির মোল্লাকে আটক করার পাশাপাশি তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এদিকে, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত খবির মোল্লার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাবের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ